মেইল খুলুন সহজ পথে ।

কিভাবে ইমেইল অ্যাকাউন্ট খুলতে হয়?

ইমেইল আইডি বা অ্যাকউন্ট খোলা খুবই সহজ। কয়েকটি স্টেপ কমপ্লিট করার মাধ্যেমে আপনি একটি ইমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আজকে আমরা কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখবো। আপনার যখন প্রয়োজন পড়লে তখন একইভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন।

জিমেইল অ্যাকাউন্ট খোলার প্রথম ধাপ

প্রথমে জিমেইল.কম ভিজিট করুন। তারপর নিচে দেখানো ছবির মতো একটি পেজ আসবে। সেই পেজ থেকে “Create an account” বাটনে ক্লিক করুন।
gamil-account
Image Credit: Gmail

দ্বিতীয় ধাপ:

“Create an account” বাটনে ক্লিক করার পর নিচে ছবির মতো আরেকটি  পেজ আসবে। যেখানে আপনার সম্পর্কিত বিভিন্ন তথ্য দিতে হবে। যেমন: আপনার নামের প্রথম অংশ ও নামের দ্বিতীয় অংশ; ইউজার নেম এবং পার্সওয়ার্ড দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।

create-your-google-account
Image Credit: Gmail

তৃতীয় ধাপ:

“Next“ বাটনে ক্লিক করার পর আপনার ইমেইল অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ফোন নাম্বার দিতে বলবে। উক্ত ফোন নাম্বারের জায়গায় আপনার ব্যবহ্রত নাম্বার দিবেন। তারপর ওই নাম্বারে একটি ছয় ডিজিটের  ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি বসিয়ে দিলেই ইমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে।
gmail_account
Image Credit: Gmail

চতুর্থ ধাপ:

অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পর তাদের টামর্স অ্যান্ড পলিসিতে “I am agree“  বাটনে ক্লিক করলে ব্যাস আপনার নামে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এর পর আপনি ওউ ইমেইল অ্যাকাউন্ট আপনি তথ্য আদান-প্রদানে ব্যবহার করতে পারবেন।

Post a Comment

أحدث أقدم